সভাপতির বাণী
দরিদ্র পিড়ীত গ্রামীণ এলাকা নাটোর জেলার নলডাঙ্গা উপজেলাধীন ৪নং পিপরুল ইউনিয়নের অন্তর্গত ভূষণগাছা গ্রামে হালতী বিলের উত্তর পার্শ্বে ছায়া নীড় মনোরম পরিবেশে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। যখন বিদ্যালটি প্রতিষ্ঠিত হয় তখন অত্র এলাকায় শিক্ষার হার ৫% ছিল। এই অশিক্ষিত দরিদ্র জনগোষ্ঠি কে শিক্ষিত করে গড়ে তোলার মানসিকতা নিয়ে ১৯৯৯ইং সনে এলাকার কতিপয় বিশিষ্ঠ শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ জনাব মোঃ আব্দুর রহিম (প্রতিষ্ঠাতা, ভূষণগাছা), মোঃ আব্দুল মজিদ মিয়া (ভূষণগাছা), মোঃ মোজাহার হোসেন (ভূষণগাছা), মোঃ মেহের আলী (ভূষণগাছা), মোঃ আবুল হোসেন (ভূষণগাছা), মোঃ আব্দুস সাত্তার (ভূষণগাছা), এস,এম কামরুজ্জামান (ভূষণগাছা), নূর মোহাম্মাদ শেখ (ভূষণগাছা), মৃত কার্তিক চন্দ্র প্রাং (ভূষণগাছ্)া, মোঃ আবুল কালাম আজাদ (ভূষণগাছা), শ্রী নিতাই চন্দ্র দাস (ভূষণগাছা), মৃত নির্মল চন্দ্র প্রাং (ভূষণগাছা), ইমান আলী প্রাং (আঁচড়াখালী), মৃত নূর মোহাম্মাদ সরদার (আঁচড়াখঅলী), মোঃ জালাল উদ্দিন (আঁচড়াখালী), মোঃ কাবিল উদ্দিন (পিপরুল), আলহাজ্ব মোঃ আলতাব হোসেন (জামতৈল) ও আরো অনেকের সার্বিক সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে উঠে। ০১/০১/১৯৯৯ইং তারিখে প্রতিষ্ঠানটির ভিত্তি স্থাপন করা হয়। ০১/০১/২০০০ইং সন হতে প্রাথমিক পাঠ দানের অনুমতি পেয়ে, ০১/০১/২০০৩ইং তারিখে নিম্ন মাধ্যমিক হিসেবে একাডেমিক স্বীকৃতি ও ০১/০১/২০০৬ইং সন হতে মাধ্যমিক পর্যায়ে পাঠ দানের অনুমতি পেয়ে, ০১/০১/২০১০ইং তারিখে মাধ্যমিক হিসেবে একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত হয়। প্রতিষ্ঠানটি ২০০৪ ইং সনের মে মাস হতে নিম্ন মাধ্যমিক পর্যায়ে এমপিও ভুক্ত হয় এবং ২০২২ সালের জুলাই মাসে মাধ্যমিক পর্যায়ে এমপিও ভুক্ত হয়। বর্তমানে অনেক শিক্ষার্থী অত্র প্রতিষ্ঠান থেকে কৃত্বিত্বের সাথে এস,এস,সি পরীক্ষায় উর্ত্তীণ হয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে। এবং জাতীয় উন্নয়নে অবদান রাখছে। বর্তমানে অত্র এলাকার শিক্ষার হার প্রায় ৮০-৯০%। বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট ১৩জন শিক্ষক ও একজন অফিস সহকারী, একজন দপ্তরী ও একজন নৈশপ্রহরী কর্মরত আছে এবং বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুই’শ জনের অধিক। জে,এস,সি এবং এস,এস,সি উভয় ক্ষেত্রে পরীক্ষার ফলাফল অত্র এলাকার শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে তুলনা মূলক ভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানটিই শীর্ষস্থান অধিকার করে আছে।
